নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন অনশন অব্যাহত

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১২:৩৩

এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন অনশন অব্যাহত রয়েছে। শনিবার দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা।

এই কর্মসূচিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল কয়েক শ’ নন-এমপিও শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করছেন।

দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সভাপতি এশরাত আলী।