বায়ার্নের টানা জয়ে ছেদ টানলো ফ্রাঙ্কফুর্ট

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১৬:৪১
জার্মানির বুন্দেসলিগায় একটানা জিতেই চলেছিল বায়ার্ন  মিউনিখ। অবশেষে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ড্রয়ে লিগে মৌসুমের শুরু থেকে টানা জয়ের রেকর্ড ১০ ম্যাচের বেশি বাড়াতে পারল না পেপ গার্দিওলার দল। 
 
ফ্রাঙ্কফুর্টের মাঠে গত শুক্রবার কোনো দলই গোল করতে পারেনি। ১৩ গোল নিয়ে যৌথভাবে লিগের গোলদাতাদের তালিকার শীর্ষে থাকা রবার্ট লেভানডস্কি একবার প্রতিপক্ষের জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এ ছাড়া আর্তুরো ভিদালের একটি হেডে অসাধারণ সেভ করেন ফ্রাঙ্কফুর্টের গোলরক্ষক।  এই ড্রয়ের পরও দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে বায়ার্ন। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ডর্টমুন্ডের পয়েন্ট ১০ ম্যাচে ২৩। গোল ডটকম।