দেশজুড়ে সাম্প্রদায়িক অসহিষ্ণুতার প্রতিবাদের জাতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়া চিত্রপরিচালকদের পাশে দাঁড়ালেন রাজকুমার রাও। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা বলেছেন, পরিচালকদের এই প্রতিবাদকে সাহসী’ আখ্যা দিয়েছেন।
এই আন্দোলনকে যথেষ্ট সম্মান করার কথা জানিয়েছেন তিনি । দিবাকরের ছবি ‘লাভ সেক্স অউর ধোকা’-তে অভিনয় তাঁকে জাতীয় পুরস্কার এনে দিয়েছিল রাজকুমারকে। এই সপ্তাহেই দিবাকর বন্দ্যোপাধ্যায় সহ ১০ জন চিত্রপরিচালক অসহিষ্ণুতার প্রতিবাদে এবং ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউট অব ইন্ডিয়ার ছাত্রদের পাশে দাঁড়িয়ে ফিরিয়ে দিয়েছেন তাঁদের জাতীয় পুরস্কার। রাজকুমার আরও বলেন, আমি নিজেও ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউট অব ইন্ডিয়ার সাবেক ছাত্র। আমিও সেখানকার ছাত্র এই আন্দোলনকে সমর্থন করি। তিনি বলেন, এই প্রতিবাদের ভাষাকে আমি সম্মান করি। ডিএনএ।
