সিরিয়া যুদ্ধ বন্ধে ছয় মাসের রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে ভিয়েনা বৈঠকে এ সময়ের জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় রাখার প্রস্তাবে আপোস করার ইঙ্গিত দিয়েছে ইরান। খবর আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের।
দেশটির পক্ষ বলা হয়েছে, এ সময়ের পর নির্বাচনের মধ্য দিয়ে আসাদের ভাগ্য নির্ধারিত হবে। শুক্রবার সিরিয়া শান্তি আলোচনায় অংশ নেয়া তেহরানের প্রতিনিধিদলের সদস্য ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান বলেন, ‘ইরান আসাদকে ক্ষমতায় রাখার ওপর জোর দিচ্ছে না।’
ইরানের এ ধরনের প্রস্তাবকে এক ধরনের ছাড় এবং আসাদকে ক্ষমতায় রাখার দাবি থেকে দেশটির সরে আসারই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
