হাফ প্যান্ট পরে আদালতে বিচারক

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ০৯:৫৮
প্রচুর মদপান করায় বেহুঁশ হয়ে হাফ প্যান্ট পরে আদালতে হাজির হয়েছিলেন বিচারক। আদালত চত্বরে ঢোকার সময় গায়ে একটি টি শার্ট থাকলেও কিছুক্ষণ পর সেটিও খুলে ফেলেন। ভারতের পারিবারিক আদালতের বিচারক জ্যেষ্ঠমনি মূঢাসিং ছুটিতে থাকা অবস্থায় মদ খেয়ে সেদিন একেবারেই কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছিলেন। প্রথমে একজন সিভিল জজের সঙ্গে দুর্ব্যবহার করে তার দফতরে ঢুকে চেয়ার টেবিলে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ভরা আদালত চত্বরে বিচারপ্রার্থী থেকে শুরু করে জজ সাহেব সবাই খালি গায়ে হাফ প্যান্ট পর মাতাল বিচারকের কাণ্ডকারখানা দেখে হতবাক। তবে এই কাণ্ডজ্ঞানহীন আচরণের কারণে শাস্তির মুখে পড়েছেন ওই বিচারক। ত্রিপুরা হাইকোর্ট শাস্তি হিসাবে পরবর্তী দুই বছর মূঢাসিংয়ের বেতন বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে।
 
-বিবিসি