হৃত্বিক রোশনের সঙ্গে প্রেম করছেন কঙ্গনা রনওয়াত-দিন কয়েক ধরে এমন গুঞ্জনেই সরগরম বলিউড। বিশেষ করে সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর হৃত্বিকের জীবনে কঙ্গনা নাকি আরো জরুরি হয়ে উঠেছেন! কিন্তু এসব জল্পনাকে আগেই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন নায়িকা। এখন তো নাকি প্রকাশ্যে হৃত্বিককে এড়িয়ে চলছেন তিনি।
সম্প্রতি মুম্বাইতে মুকেশ এবং নীতা আম্বানির দেয়া একটি পার্টিতে নাকি হাজির ছিলেন হৃত্বিক-কঙ্গনা। বাকিংহাম প্যালেসের পরে বিশ্বে সবচেয়ে খরচ সাপেক্ষ বাড়ি কিনেছেন আম্বানি-দম্পতি। সেই উপলক্ষে এই পার্টিতে হাজির ছিলেন বলি তারকারা। সেখানে নাকি হৃত্বিককে এড়িয়েই চলছিলেন কঙ্গনা। পার্টিতে ড্রিঙ্ক নিয়ে একা একাই বসেছিলেন। বরং ঋষি কাপুরের সঙ্গে গল্প করতে দেখা গিয়েছে তাকে। ডিনারও সেরেছেন তার সঙ্গে বসেই। অন্য কেউ তাদের সম্পর্ক নিয়ে পরোক্ষে প্রশ্ন করলেও তা এড়িয়ে গিয়েছেন নায়িকা।
যদিও বলি-মহলের একটা অংশ বলছে, প্রকাশ্যে পরস্পরকে এড়িয়ে গেলেও বাস্তব জীবনে সম্পর্ক রয়েছে কঙ্গনা-হৃত্বিকের। সত্যিই কি তাই? সেটি সময়ই বলে দেবে। খবর: আনন্দবাজার।
