বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সর্বশেষ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। রবিবার ঢাকায় ইইউর ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
শনিবার দুর্বৃত্তদের হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মায়াদুন। এছাড়া আহত শুদ্ধস্বরের প্রকাশ আহমেদুর রহমান টুটুল, লেখক রণদীপন বসু ও ব্লগার তারেক রহিমের প্রতি তার সংহতি প্রকাশ করেছেন।
বিবৃতিতে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া বিশ্বাসের প্রতি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে।
রাষ্ট্রদূত মায়াদুন বিশ্বাস করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তত্পরতা এবং জনগণের ঐক্য উগ্রবাদীদের এই ধরনের অপরাধ প্রতিরোধ করতে পারবে।
