বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড সোমবার

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ১৩:৫২
 
আউটসোর্সিংয়ে দেশ সেরাদের পুরস্কার দেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সোমবার রাজধানীর কাকরাইলের ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৫’ শিরোনামের এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেয়া হবে।
 
অনলাইন আউটসোর্সিংয়ে নিয়োজিত ব্যক্তি ও আইটি ফার্মকে তাদের অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেয়া হয়ে থাকে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বেসিস সভাপতি শামীম আহসানসহ বেসিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।