নাটোরে কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারী মজুদদারের অর্থদণ্ড, বীজ বাজেয়াপ্ত

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ২১:১৫
নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে বিএডিসির মসুর ডাল বীজ মজুদ করে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টির আভিযোগে এক বীজ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত ১৪৬ বস্তা মসুর ডাল বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমার নির্দেশ দেয়া হয়।
 
জানা গেছে, রবিবার উপজেলার বিরোপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ভবন থেকে ১৪৬ বস্তা মসুর ডাল বীজ জব্দ করে। পরে মজুদকারী জুয়েল ইসলামকে আদালতের বিচারক এক হাজার টাকা জরিমান করেন। এবং জব্দকৃত প্রায় নয় লাখ টাকা মূল্যের এসব বীজ বাজেয়াপ্ত করে অনুমোদিত বিএডিসি ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেয়ার নির্দেশ দেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন।