নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জেলা বিএনপির সাবেক সেক্রেটারিসহ পাঁচ বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার পর কয়েকজন বিএনপি নেতা-কর্মী উপজেলা সদরের পাট বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মোশতাক আহমেদের বাসভবনে নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে বিএনপির সাবেক সেক্রেটারি উপজেলার কান্দাপাড়া গ্রামের আলহাজ আবু তাহের তালুকদার, বিএনপি কর্মী উপজেলার নয়াপাড়া গ্রামের তাজুল ইসলাম (৪০), উপজেলা সদরের আ. লতিফ (৪২), আতকাপাড়া গ্রামের জসিম উদ্দিন (৪০), ও খলিশাউড় গ্রামের মজিবুর রহমানকে (৩২) আটক করা হয়।
পূর্বধলা থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
