বাহুবলির সিক্যুয়ালে থাকবে মাধুরীর চমক

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ২৩:০১
 
বলিউডে একের পর এক রেকর্ড গড়া চলচ্চিত্র ‘বাহুবলি’। অন্যদিকে বলিউডের ডান্স ডিভা মাধুরী দীক্ষিত। এই দুইয়ে মিলে আবার নতুন রেকর্ড গড়ার গুঞ্জন বলিউড বাতাসে প্রায় অনেকদিন যাবৎ ছড়াচ্ছিল। আর সবকিছু ঠিক থাকলে ‘বাহুবলি’ সিক্যুয়ালে একটি চমক দেখানোর কথা স্বীকার করলেন মাধুরী নিজেই।
 
এ বিষয়ে মাধুরী জানান, ‘বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘বাহুবলি’ সিক্যুয়ালে কাজ করার কথা চলছিল অনেকদিন যাবৎ। কিন্তু এ বিষয়ে চূড়ান্ত কিছু এখনও আমাকে জানানো হয়নি। সেক্ষেত্রে চলচ্চিত্রটির গল্প পছন্দ হওয়ায় কিছু কাজ করার চিন্তা-ভাবনা করেছি। তবে কোনো কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছি না এটা নিশ্চিত।’ কি চরিত্রে অভিনয় করবেন সেই প্রসঙ্গে মাধুরী জানান, ‘চলচ্চিত্রটি যেখানে শেষ হয়েছে ঠিক সেই জায়গা থেকেই শুরু হওয়ার কথা। এর আগের চলচ্চিত্রটিতে মহারানীকে শিকলবন্দি একজন নারী হিসেবে দেখানো হয়েছিল। তার ঠিক পরের পরিণতি দেখানো হবে ‘বাহুবলি’ সিক্যুয়ালে। আর সেখানে বোন হিসেবে কাজ করার কথা হয়েছে আমার সাথে।’
 
উল্লেখ্য, এস এস রাজামউলের নির্মাণে চলচ্চিত্রটি শুধু আঞ্চলিক হিসেবে নয়, ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র এটি।