টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন ৩১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে ওই সময়ের মধ্যে হাইকোর্টের জারিকৃত রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ১০ নভেম্বর এ আসনে উপনির্বাচনের দিন ধার্য ছিল। তবে গত ২৭ অক্টোবর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত উপনির্বাচন স্থগিত করেন। একইসঙ্গে এ উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ইসি’র আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়ে ২নভেম্বর এর শুনানির দিন ধার্য করে দেন।
