সাত সকালে যারা তাজমহল দেখতে গিয়েছিলেন, তারা কেউ ঘুণাক্ষরেও টের পাননি তার উপস্থিতি। শনিবার তাজমহলের সামনে সেলফি তুলছিলেন যে বিদেশি তিনি আর কেউ নন, হলিউড কাঁপানো অভিনেতা লিওনার্দো দি ক্যাপ্রিও। আগ্রা এসেছিলেন পরিবেশ নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের কাজে। আর কাজের ফাঁকে লোকচক্ষু এড়িয়ে চেখে দেখলেন তাহমহলের তাজের সৌন্দর্য।
তবে ‘টাইটানিক’ তারকার তাজমহল সফর নিয়ে তেমন হইচই হল না কেন? আসলে গুটিকয়েক মানুষই তার এই সফরের কথা জানতেন। এদেশে এসেছিলেন মা আর পরিবারের কয়েকজনের সঙ্গে। সঙ্গে ছিলেন ব্যক্তিগত ফটোগ্রাফারও।
তবে, তাজমহল বাগানে তাঁকে ঘুরতে দেখেও কেউ আঁঁচ করতে পারেননি সাদামাটা ধূসর টি-শার্ট, কালো রোদচশমা, সামান্য দাড়ি আর টুপির আড়ালে মুখঢাকা মানুষটি আসলে ডিক্যাপ্রিও। সকাল সওয়া সাতটায় দেহরক্ষীদের সঙ্গে তাজমহল চত্বরে আসেন তিনি। ঘণ্টাদুয়েক কাটিয়ে সেখান থেকে রওনা হন তিনবারের অ্যাকাডেমি নমিনেশন পাওয়া লিওনার্দো। খবর: আনন্দবাজার।
