সাতক্ষীরা জেলা মত্স্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান হত্যা মামলায় সাতক্ষীরা পৌর জাতীয় পার্টির সহ-সম্পাদক আনোয়ার হোসেন চান্দুর জামিন নামঞ্জুর করেছে আদালত। সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস এই আদেশ দেন।
আনোয়ার এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ সকালে আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সাতক্ষীরা জেলা কোর্ট পুলিশ পরিদর্শক ওবায়দুল্লাহ এই তথ্য নিশ্চিত কলেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর জেলা বিএনপির কর্মী সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দুইগ্রুপের মধ্যে সংঘর্ষে আমানউল্লাহ আমান নিহত হন। এই ঘটনায় নিহতের মাতা বাদী হয়ে জেলা বিএনপি‘র সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ মোট ৭৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৪০/৪৫ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
