ঝিনাইদহে ১৫জন শিবির নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শহরের বিভিন্ন মেস থেকে ১৪জন ও কোটচাঁদপুর থেকে ১জনকে আটক করা হয়।
ঝিনাইদহ শহর থেকে আটককৃতরা হলেন- আব্দুল মতিন (২০), শহিদুল ইসলাম (১৮), আলামিন (১৭), মোজাফফর হোসেন (১৭), আলম হোসেন (১৮), মিজানুর রহমান (১৭), রুমন আলী (১৭), আমিনুর ইসলাম অন্ত (১৭), আজাদ আলী (২০), খালিদ হাসান শাওন (১৮), মোখলেছুর রহমান (১৭), সাজ্জাদ হোসেন (১৮), মোকাররম হোসেন (১৮), মাহমুদুল হাসান (১৭) ও কোটচাঁদপুর থেকে রফিকুল ইসলাম (২০)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী জানান, নাশকতার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে সংগঠনের লিফলেট পোষ্টার উদ্ধার করা হয়েছে।
