বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দেশের উন্নয়ন, অগ্রগতিসহ প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে বিরোধিতা নয় বরং রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজন।’
যুক্তরাজ্য জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘ইউরোপে ২শ’ বছরের যুদ্ধের ইতিহাস রয়েছে। ২শ’ বছর একে অন্যের মধ্যে হানাহানি বিভেদ ছিলো। আজকে উন্নয়নের স্বার্থে সকল বিভেদ ভুলে তারা একযোগে কাজ করছে।’ তিনি বলেন,‘তাহলে বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা কেন এক হতে পারি না?’
খবর বাসসের।
