সীমান্ত থেকে অবরোধকারীদের তুলে দিলো নেপাল পুলিশ

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ১৯:২২
 
ভারত-নেপাল সীমান্তের একটি সড়কের গুরুত্বপূর্ণ একটি চেক পয়েন্ট থেকে অবরোধকারীদের তুলে দিয়েছে নেপালের পুলিশ। অবরোধ তুলে দেয়ার পর নেপালের ভেতর আটকে পড়া প্রায় দুইশ ট্রাকগুলো ভারতে গিয়েছে।
 
পুলিশ কর্মকর্তা হোবিন্দ্র বোগাতি বার্তা সংস্থা এপি'কে জানিয়েছেন, কাস্টমস চেক পয়েন্ট থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার সময় পাঁচ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার পর, ২০০ টি ট্রাক ভারতে প্রবেশ করে। তবে ভারতের দিক থেকে গত দুই মাসে কোন ট্রাক নেপালে প্রবেশ করতে পারেনি।
 
বিক্ষোভকারীরা নেপালের দক্ষিণাঞ্চলীয় নিচু এলাকার উপজাতি এলাকার। দেশটির নতুন সংবিধানে তাদের অধিকারকে খাটো করা হয়েছে বলে তাদের অভিযোগ রয়েছে। এ নিয়ে গত আগস্ট থেকে আন্দোলন করছেন তারা। তখন থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন দেশটিতে। সূত্র: বিবিসি