'মহুয়া সুন্দরী' নামের একটি ছবির আইটেম গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা। শনিবার রাতে এই আইটেম গানটির ভিডিও প্রকাশ করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। 'ফুলেরও আসন ফুলের বসন, ফুলেরও বিছানায়...' শিরোনামের গানটিতে লিপ সিং করেছেন এ ছবির নায়িকা পরীমণি। একই সঙ্গে আইটেম গানটির সঙ্গে যাত্রা মঞ্চে নেচেছেন পরী।
জুয়েল মাহমুদের লেখা গানটির সুর করেছেন ইমন সাহা। ‘ময়মনসিংহ গীতিকা’র জনপ্রিয় উপাখ্যান ‘মহুয়ার পালা’ অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন রওশন আরা নীপা। ছবিটির চিত্রনাট্যও লিখেছেন তিনি। মহুয়া সুন্দরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি। এ ছবিতে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, সুচরিতা, সুমিত, জয়রাজ প্রমুখ। ছবিতে গান আছে ছয়টি। সংগীতায়োজন করেছেন ইমন সাহা এবং অমিত চট্টোপাধ্যায়।প্রিয়.কম।
