চলতি নভেম্বর মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে এবং এ মাসের শেষ সপ্তাহে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকতে পারে। এছাড়া নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে ২-৩টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ১-২টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নভেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা-মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে। এছাড়া নভেম্বর মাসে দেশের প্রধান নদ-নদী সমূহে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে।
