অক্টোবরে ইউরোপ পৌঁছেছে ২ লাখের বেশি শরণার্থী: জাতিসংঘ

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ২১:৩৭
 
গত অক্টোবর মাসে দুই লাখ ১৮ হাজার ৩৯৪ জন শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত মাসে সাগর পাড়ি দিয়ে সর্বোচ্চ সংখ্যক শরণার্থী ইউরোপ পৌঁছেছে। ২০১৪ সালে ইউরোপে যত শরণার্থী গেছেন এই সংখ্যাটি তার প্রায় সমান।
 
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ডস এই তথ্যটি জানিয়েছেন। গত মাসের শুরুর দিকে সংস্থাটি জানিয়েছিল, এ বছরের প্রথম নয় মাসে প্রায় পাঁচ লাখ শরণার্থী উত্তর আফ্রিকার সংকট কবলিত বিভিন্ন দেশ থেকে ইউরোপে পৌঁছেছেন।
 
গত সেপ্টেম্বরে সাগর পাড়ি দেয়া শরণার্থীর সংখ্যা ছিল এক লাখ ৭১ হাজার ৮৪৩। সূত্র: রয়টার্স