হলিউড ফিল্ম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭-এ অভিনয় করার সুযোগ এসে গিয়েছিল তার সামনে। কিন্তু সেই ফিল্মে কাজ করা হয়ে ওঠেনি তার। দীপিকা পাডুকোন তাই এখনও বলিউডের অন্যতম সেরা অ্যাকট্রেস হলেও হলিউডে এখনও পা পড়েনি তার।
এবার যেন আর তর সইছে না দীপিকার। চাইছেন, হলিউডেও অভিনয় করতে। আপাতত তিনি ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বনসালির ‘বাজিরাও মাস্তানি’ নিয়ে। জানিয়েছেন, তার ক্যারিয়ারে এখনও পর্যন্ত সব থেকে কঠিন ফিল্ম এটাই।
পাশাপাশি দীপিকা এমনটাও জানিয়েছেন যে, ‘রামলীলা’র অভিনয়ে ব্যস্ত থাকার জন্যই সেই সময় তিনি হলিউড ফিল্মে অভিনয় করতে পারেননি। এবার তিনি হলিউডে পা রাখার জন্য মানসিকভাবে প্রস্তুত।
