সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাড়ির পাশে সড়কের ধারে খেলা করার সময় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ডাঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু কাইয়ুম (৫) ওই গ্রামের আলমগীরের পুত্র ও মনিরুল (৬) প্রতিবেশী মানিক হোসেনের পুত্র।
নিহত শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দুই শিশু বাড়ির পাশে ডোবার ধারে খেলা করছিল। খেলা করার কোনো এক সময় ওই এরা ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুই শিশুর লাশ ডোবার পানিতে ভেসে উঠলে স্বজনেরা এদের উদ্ধার করে।
