চুক্তির মেয়াদ শেষ করে যাবেন মরিনহো!

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ১৯:০৬
চেলসি কোচ হোসে মরিনহোর বড় দুঃসময় গেলেও সেটা তার রসবোধ কেড়ে নিতে পারেনি। শ্লেষাত্মকভাবে সরাসরি সবকিছু বলে দেওয়ার জন্য খ্যাত মরিনহো নিজস্ব ভঙ্গিমাতেই বলেছেন তিনি ২০১৯ সাল পর্যন্ত চেলসিতে চুক্তি শেষ হওয়া পর্যন্ত থাকছেন।
 
হোসে মরিনহো মাত্রই গত মৌসুম চেলসিকে প্রিমিয়ার লিগ জিতিয়েছেন। কিন্তু নতুন মৌসুম শুরু হওয়ার পরে লন্ডনের দলটি যেন খেলতেই ভুলে গেছে। প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ খেলে ৬ ম্যাচেই হেরেছে, ড্র দুটি আর জয় তিনটি। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে রয়েছে তারা। এমন অবস্থায় কোচ হোসে মরিনহোর চাকরি চলে যাওয়াটা শুধু সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে চেলসিতে আর আপনার কয়দিন আছে। জবাবে স্বভাবসুলভ ভঙ্গিতে মরিনহো বলেন, চার বছর, আরো সুনির্দিষ্ট করে বলতে গেলে চার বছর সাত মাস অথবা এরকমই কিছু একটা হবে! উল্লেখ্য, মরিনহো এই মৌসুমের শুরুতে চেলসির সঙ্গে চার বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছিলেন যা ২০১৯ সালে শেষ হবে। গোল ডটকম।