রোমানিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ১৯:৪৭
 
রোমানিয়ায় একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্লাবটির তিন মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। খবর- বিবিসির।
 
গ্রেফতারের পর কয়েক ঘণ্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দেশটির রাজধানী বুখারেস্টে গত শুক্রবার একটি ব্যান্ড দল গান পরিবেশন করার সময় আতশবাজি থেকে ক্লাবটিতে আগুনের সূত্রপাত হয়। ঘটনায় ৩১ জন নিহত হন। রোমানিয়ার গণমাধ্যমে ক্লাবটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।