গাড়ি ভাঙচুর ও হত্যার অভিযোগে রামপুরা থানার একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সাদেক হোসেন খোকাসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।
গয়েশ্বর চন্দ্র রায়সহ ২১ জনের ব্যাপারে তাদের আইনজীবী কোন পদক্ষেপ না নেয়ায় এবং সাদেক হোসেন খোকাসহ ১৪ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এদিকে আসামীদের গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।
