দীপিকা পাড়ুকোণ নাকি স্বার্থপর! তবে সেটি অভিনয়ের ব্যাপারে। নিজেই এই কথা অকপটে স্বীকার করেছেন এই বলিউড অভিনেত্রী।
‘তামাশা’ ছবির ‘ওয়াট ওয়াট ওয়াট’ গানের প্রকাশ অনুষ্ঠানে দীপিকা বলেছেন, আমরা সবাই যার যার ছবির জন্য অনেক পরিশ্রম দেই এবং চাই প্রত্যেকটি ছবিই যাতে একটা আলাদা অবস্থান করে নিতে পারে। আমি যদি সার্বিকভাবে দেখি, তবে অভিনেত্রী হিসেবে আমি অবশ্যই একজন স্বার্থপর।
চলতি বছর ছবি মুক্তি বিষয়ে দীপিকা বলেছেন, ‘পিকু’ ছবিটি এরই মধ্যে মুক্তি পেয়েছে। এখন ‘তামাশা’ মুক্তি পাবে। আর এরপর ‘বাজিরাও মাস্তানি’। অভিনেত্রী হিসেবে আমি এতে খুশি। খবর: এনডিটিভি।
