স্থপতি লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনের মূল নকশা আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।
আদেশে, আগামী ৩ মাসের মধ্যে এই মূল নকশা সংসদ সচিবালয়ের সচিবকে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষে এই আদেশ দেয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
তিনি বলেস, আদালত জাতীয় সংসদ ভবন এলাকা নিয়ে লুই আই কানের মূল নকশাটি তিন মাসের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
পরিবেশবাদী এক সংগঠনের রিটের শুনানি নিয়ে ২০০৪ সালের ২১ জুন স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন মূল নকশার বাইরে বলে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।
