কাশিমপুর কারাগারে মির্জা ফখরুল

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৪:০৯
 
নাশকতার মামলায় কারাবন্দী বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেয়া হয়েছে।
 
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার মো. জাহাঙ্গীর কবির জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মির্জা ফখরুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগার-২-এ পাঠানো হয়।
 
কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, বেলা সাড়ে ১২টার দিকে মির্জা ফখরুলকে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুরে পৌঁছায়।
 
মঙ্গলবার পল্টন থানার নাশকতার তিন মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।