দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ৪১

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ০১:৪৮
 
দক্ষিণ সুদানে রাশিয়ার নির্মিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাজধাবী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এই ঘটনা ঘটে। একজন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
 
প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেছেন, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় একটি শিশু ও একজন ক্রু বেঁচে গেছেন। জুবা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিমানটি হোয়াইট নীল নদী তীরে বিধ্বস্ত হয়।
 
এন্টনি উইক বলেছেন, বিমানটিতে সম্ভবত ২০ জনের মতো ছিল। এরমধ্যে ১০ থেকে ১৫ জন যাত্রী ছিলেন। তবে বিমানটিতে ঠিক কতোজন আরোহী ছিলেন তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।
 
তিনি আরো বলেন, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে সেখানে কয়েকজন কয়েকজন জেলে কাজ করছিলেন। ভূমিতে থাকা কতোজন মানুষ নিহত হয়েছেন সেটি এখনো জানা যায়নি।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৪১জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি ঘটনাস্থলে ৪১ মৃতদেহ দেখতে পেয়েছেন। এর আগে দক্ষিণ সুদানের একটি গণমাধ্যমে বলা হয়েছিল,  কার্গো বিমানটি পাঁচজন রাশিয়ার ক্রু ও সাতজন যাত্রী ছিলেন।