‘টাইম স্কেল-সিলেকশন গ্রেড পুনর্বহালের চিন্তা করছে সরকার’

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ১২:৩৩
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের চিন্তাভাবনা করছে সরকার। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
 
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি।
 
সাংবাদিকদের তিনি বলেন, আমি রিজিড না, সবকিছুই আলোচনা করে সমাধান করার সুযোগ আছে।
 
বিভিন্ন ক্যাডারে পদ সংখ্যার সমন্বয় না থাকায় সমস্যাগুলো দীর্ঘায়িত হচ্ছে মন্তব্য করে তিনি আরো বলেন, একটা ক্যাডারে প্রথম ৭ গ্রেডে ২২ হাজার পোস্ট আছে, এটা ফেয়ার না।