রবি মৌসুমে বীজ বিতরণ শুরু করেছে বিএডিসি

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ১৩:২৩
 
বাংলাদেশ কৃষি উন্নয়ন  কর্পোরেশন (বিএডিসি) চলতি ২০১৫-১৬ বর্ষে রবি মৌসুমে ১ লক্ষ ১৫ হাজার ৮৮০ মেট্রিক টন উচ্চফলনশীল জাতের হাইব্রিড, ভিত্তি, প্রত্যায়িত ও মানঘোষিত শ্রেণির বীজ কৃষক পর্যায়ে বিতরণ শুরু করেছে। এসব বীজের মধ্যে বোরো, গম, আলু, ভুট্টা, শীতকালীন সবজি, ডাল ও তৈলজাতীয় বীজ ও মসলা বীজ রয়েছে।
 
বিএডিসি’র ২২টি আঞ্চলিক বীজ বিক্রয় কেন্দ্র হতে শুধুমাত্র নিবন্ধিত বীজ ডিলার, ২২টি জেলা ট্রানজিট বীজ বিক্রয়কেন্দ্র হতে নিবন্ধিত বীজ ডিলার এবং কৃষকদের নিকট এবং ২০টি জেলা বীজ বিক্রয় কেন্দ্র ও ৩৬টি উপজেলা বীজ বিক্রয় কেন্দ্র হতে সরাসরি কৃষকদের নিকট ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে বীজ বিক্রয় করা হচ্ছে।
 
বিআর-২৬, ব্রিধান-২৮ জাতের মানঘোষিত/ প্রত্যায়িতশ্রেণির প্রতি কেজি বোরো বীজের বিক্রয়মূল্য ৩৫ টাকা ও ভিত্তি শ্রেণির ৪২ টাকা। ব্রিধান-২৯ ও অন্যান্য সকল জাতের মানঘোষিত/প্রত্যায়িত শ্রেণির বোরো বীজের বিক্রয়মূল্য ৩৪.৫০ টাকা এবং ভিত্তি শ্রেণির ৪১ টাকা।
 
ব্রিধান-৫০ জাতের মানঘোষিত/ প্রত্যায়িত শ্রেণির বিক্রয়মূল্য ৩৯ টাকা, ভিত্তি শ্রেণির বিক্রয়মূল্য ৪৫ টাকা। হাইব্রিড SL-8Hজাতের মানঘোষিত/ প্রত্যায়িত শ্রেণির বিক্রয়মূল্য ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। সকল জাতের মানঘোষিত/ প্রত্যায়িত শ্রেণির গম বীজের বিক্রয়মূল্য ৩৪ টাকা, ভিত্তি শ্রেণির ৪০ টাকা।
 
কার্ডিনাল/ এস্টারিক্স জাতের এ-গ্রেড মানঘোষিত/ প্রত্যায়িত শ্রেণির আলুবীজের বিক্রয়মূল্য ৩১ টাকা, ভিত্তি শ্রেণির ৩৬ টাকা, ডায়মন্ট জাতের বি-গ্রেড মানঘোষিত/ প্রত্যয়িত শ্রেণির বিক্রয়মূল্য ২৯ টাকা, ভিত্তি শ্রেণির বিক্রয়মূল্য ৩৪ টাকা, গ্রেনোলা/ কারেজ/ লেডিরোসেটা এ-গ্রেড জাতের মানঘোষিত/ প্রত্যায়িত শ্রেণির বিক্রয়মূল্য ২৬ টাকা এবং ভিত্তি শ্রেণির বিক্রয়মূল্য ২৮ টাকা, বি-গ্রেড জাতের মানঘোষিত/ প্রত্যায়িত শ্রেণির আলুবীজের বিক্রয়মূল্য ২৪ টাকা, ভিত্তি শ্রেণির ২৬ টাকা। বারি হাইব্রিড এম-৭ জাতের মানঘোষিত/ প্রত্যায়িত শ্রেণির ভুট্টা বীজের বিক্রয়মূল্য ৭৫ টাকা এবং খই ভূট্টা ভিত্তি শ্রেণির বিক্রয়মূল্য ৪৫ টাকা করে নির্ধারণ করা হয়েছে। 
 
প্রেসবিজ্ঞপ্তি।