তাভেল্লা হত্যা: ৮ দিনের রিমান্ডে মতিন

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ১৬:৪৭
ইতালীয় নাগরিক তাভেল্লা চেজার হত্যায় গ্রেফতার বিএনপির ঢাকা মহানগর কমিটির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক কমিশনার এমএ কাইয়ুমের ছোট ভাই এমএ মতিনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান এই রিমান্ড মঞ্জুর করেন।
 
এর আগে মতিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জিহাদ হোসেন এই রিমান্ড আবেদন করেন।  
 
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর বেনাপোল সীমান্ত থেকে মতিনকে গ্রেফতার করা হয়েছে বলে ডিবি জানিয়েছে।