ওপেনার ডেভিড ওয়ার্নারের ১৩তম এবং উসমান খাজার প্রথম টেস্ট সেঞ্চুরির সুবাদে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে অস্ট্রেলিযার সংগ্রহ ২ উইকেটে ৩৮৯ রান যা ব্রিজবেনে প্রথম দিনে অস্ট্রেলিযার সর্বোচ্চ রানের রেকর্ডও।
কিউই দলকে ‘মি. নাইস গাই’ বলে উপহাস করা স্পষ্টবাদী ওয়ার্নার আগ্রাসী মনোভাবের প্রতিশ্রুতি রেখে গ্যাবাতে নিউজিল্যান্ডের আক্রমণকে কোন প্রকার পাত্তা না দিয়ে টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় সর্বোচ্চ রান তুলেছেন। ২২৪ বল মোকাবেলায় ওয়ার্নারের ১৬৩ রান করেছেন তিনি। দিনের খেলা শেষ হওয়ার আগে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন খাজাও।
IMG0
তিনি ১০২ রানে এবং অধিনায়ক স্টিভেন স্মিথ ৪১ রানে অপরাজিত রয়েছেন। একই ভাবে এক বর্ষপঞ্জিতে স্মিথ ১ হাজার রান পূর্ণ করা ছাড়া দলের অভিজ্ঞ খেলোয়াড়দের অবসর নেয়ায় তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে নবরূপের দল নিয়ে যে সন্দেহ সৃষ্টি হয়েছিল তারও সমাধান খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়া।
IMG1
প্রায় তিন বছর আগে ভারতের বিপক্ষে ১৮০ রান করার পর টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় সর্বোচ্চ রান তুলতে ২২টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মারেন বাঁহাতি ওপেনার ওয়ার্নার। ওয়ার্নারের চেয়ে অস্ট্রেলিয়ান ওপেনারদের মধ্যে কেবলমাত্র ম্যাথু হেইডেন (৩০), মার্ক টেইলর (১৯), জাস্টিন ল্যাঙ্গার (১৬) এবং মাইকেল স্লেটারের (১৪) বেশি সেঞ্চুরি রয়েছে। জো বার্নস (১৬১) এবং খাজার (১৫০) রানের দুটি বড় পার্টনারশিপ গড়েন ওয়ার্নার। বাসস।
