৩৪তম বিসিএসের ফলাফল-স্থগিত ১৭ জন নিয়োগ পাচ্ছে

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ২১:৩৭
 
৩৪তম বিসিএসে যে ২১ প্রার্থীর ফলাফল স্থগিত করা হয়েছিল, তাদের মধ্যে ১৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
 
সুপারিশকৃতদের মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারে পাঁচজন, পরাষ্ট্র ক্যাডারে দুইজন এবং পুলিশে দুইজন রয়েছেন।
 
অন্যান্য ক্যাডারে বাকিদের নিয়োগের সুপারিশ করা হয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এ ছাড়া, দুজন প্রার্থীর সুপারিশ বাতিল করেছে পিএসসি। এর মধ্যে একজন প্রার্থী প্রতিবন্ধী কোটার প্রার্থী না হওয়ায় এবং আরেকজন উপজাতীয় সনদ জমাদানে ব্যর্থ হওয়ায় তাদের সুপারিশ বাতিল করা হয়।
 
এ দিকে, ৩৩তম বিসিএস নন-ক্যাডারে উত্তীর্ণ একজন প্রার্থীকে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরে সরকারি পরিচালক নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।