ব্রাজিলে খনির বর্জ্য পদার্থ ফেলার স্থানে বৃহস্পতিবার বিস্ফোরণে একটি বাঁধ ভেঙ্গে অন্তত ১৭ জনের মৃত্যু ও অর্ধ শতাধিক আহত হয়েছে। দমকল বিভাগের প্রধান কর্মকর্তা একথা জানিয়েছেন।
দক্ষিণ পূর্বাঞ্চলীয় মাইনাস জেরাইস রাজ্যের মারিয়ানা নগরীর দমকল বিভাগের প্রধান কর্মকর্তা অ্যাডাও সেভারিনো জুনিয়র বলেন, এই ঘটনায় ৪০ জনের বেশি লোক নিখোঁজ হয়েছে। তবে এটা আনুষ্ঠানিক খবর নয়।
IMG0
সেভারিনো আরো বলেন, বেন্তো রদ্রিগেজের বাঁধের কাছাকাছি গ্রামটি মূলত কাদায় চাপা পড়েছে। তিনি বলেন, পরিস্থিতি খুবই খারাপ। অন্ধকারময়। সেখানে প্রচুর কাদা রয়েছে। তিনি আরো জানান, রাতভর উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে। বাসস।
