তুরস্কের আনতলিয়া রাজ্যে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সন্দেহে ২০ জনকে আটক করেছে পুলিশ। দেশটিতে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনকে সামনে রেখে এদের গ্রেফতার করা হল। আগামী সপ্তাহে দক্ষিণাঞ্চলে একটি অবকাশ যাপন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
গত অক্টোবরে তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি শান্তি সমাবেশে জোড়া বোমা বিস্ফোরণের পর থেকে আইএস জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ভয়াবহ ওই বোমা হামলায় ১০২ জন নিহত ও প্রায় ৫শ’ লোক আহত হয়। তবে হামলার জন্য, সরকারের ওপর দোষারোপ করেছিল সমাবেশের আয়োজকরা।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-পিকেকে যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর চলমান লড়াই বন্ধ করার দাবিতে ওই শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছিল। সূত্র: এএফপি
