আইটেম গানে আপাতত পিয়ার 'না'

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ২২:২৪
 
জান্নাতুল পিয়া মডেলিং-এ যেমন আলোচনার শীর্ষে তেমনি অল্প কিছু চলচ্চিত্রেও থেকেছেন একই অবস্থানে। বর্তমানে উচ্চ শিক্ষার ব্যাপারে দেশ ছাড়ার পরিকল্পনায় মন বাঁধলেও এর ভেতরে বেশকিছু চলচ্চিত্রের অফার এসেছে তার কাছে। তবে সেগুলো আপাতত না করে দিচ্ছেন পিয়া নিজেই।
 
এছাড়াও এখন অনেক উঠতি ও বিতর্কিত মডেলরা সিনেমার আইটেম গান করে আলোচনায় আসতে চাইছেন। সেক্ষেত্রেও পিয়ার জবাব, ‘না’। কারণ, শোনা গেছে বিতর্কিত মডেলদের বেশকিছু আইটেম গানের অফার আগে পিয়ার কাছেই এসেছিল। পিয়া না করে দেওয়ার পর তারা কাজগুলো করেছেন!