সিলের রয়্যালসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বালাম

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ২২:৩২
 
বালাম তার নতুন মিউজিক ভিডিও নিয়ে আলোচনায় এসেছেন এ বছর। ক্যারিয়ারের দু’তিনবার টার্নিং। এবার আবারও নতুনভাবে চমক নিয়ে আসছেন তিনি। বিপিএল উন্মাদনার সাথে বালামও যুক্ত হচ্ছেন। সিলেট রয়্যালস দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডরই নন, বিপিএল-এর থিম সং-এ কণ্ঠও দিচ্ছেন তিনি।
 
বালাম বলেন, ‘আমার কাছে বিষয়টি অন্যরকম আনন্দদায়ক। কারণ এই গ্রুপের সাথে আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকার কথা ছিল। পরে থিম সংটিও আমি করছি। পুরো বিষয়টিই দেখভাল করছেন গান বাংলা। এরপর ক্রিকেট নিয়ে থিম সং-এর অভিজ্ঞতাও আমার কাছে নতুন। তাই কে করবে কম্পোজিশন? আমি আমার কম্পোজিশনে গাইবো, না অন্যের কম্পোজিশনে সেই তর্কের সমাধানে দাঁড়ালো আমি নিজেই এর থিম সংটি কম্পোজিশন করবো। গানের কাজ চলছে। আশা করছি দু’একদিনের ভেতরেই গানটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।’