নিজের মৃত্যু সংবাদে হেসেই খুন শোয়ার্জনেগার!

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ২২:৫৫
 
‘হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ‘কমান্ডো’ খ্যাত আর্নল্ড শোয়ার্জনেগার আর নেই’ নিজের এমন মৃত্যু সংবাদে হেসে খুন শোয়ার্জনেগার স্বয়ং! জানা গেছে, ক’দিন আগে অনলাইন দুটি সংবাদ মাধ্যমের ‘ফেক নিউজ’-এ শোয়ার্জনেগারের মৃত্যু সংবাদ ছেপে বিশ্বকে চমকে দেয়। কোনো গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমে ছাপা না হলেও দ্রুতই 'শোয়ার্জনেগারের মৃত্যু'র খবরটি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়। এরপর শোয়ার্জনেগার নিজে যখন একটি টিভি শো’তে অংশ নেন তখন তাকে অনলাইন পত্রিকায় ‘হার্ট অ্যাটাকে শোয়ার্জনেগারের মৃত্যু’ খবরটি সম্পর্কে তাকে জিজ্ঞেস করা মাত্রই হেসে ওঠেন কিংবদন্তী এই অভিনেতা।
 
আর্নল্ড অবশ্য বেশ মজা করেই এর জবাব দিয়ে বলেছেন, ‘ভালোই হল। এক হিসেবে আমি খুব লাকি যে, আমি আমার মৃত্যু সংবাদ দেখে যেতে পারলাম।’