‘ফিতুর’ ছবিতে অভিনয় করছেন আদিত্য রয় কাপুর। এখানে তাকে তিনটি স্বতন্ত্র রূপে দেখা যাবে। ছবিটিতে তিনি একজন কাশ্মীরের সাধারণ ছেলের ভূমিকায় অভিনয় করবেন। সেখানে তাকে হিপহপ, শহুরে ও ভদ্র ছেলের রূপে দেখা যাবে।
ছবিটির একজন মুখপাত্র বলেছেন, চিত্রনাট্যের প্রয়োজনে আদিত্যকে ভিন্ন ভিন্ন রুপে অভিনয় করতে হয়েছে। আদিত্য সাবলীলভাবে এসব রূপে অভিনয় করেছেন।
অভিষেক কাপুরের পরিচালনায় ‘ফিতুর’ ছবিতে প্রথবারের মতো আদিত্যের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ।
চার্লস ডিকেন্সের উপন্যাস ‘গ্রেট এক্সপেকটেশন’ এর কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটির কাহিনী নেয়া হয়েছে বলে জানা গেছে। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে। খবর: এনডিটিভি।
