জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১২:১২
৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন।
 
শনিবার সকাল ১০টা থেকে শ্রদ্ধা জানাতে রাজধানীর সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যানে জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা।
 
প্রথমে বিএনপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, মাহবুবুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, শিরিন সুলতানা প্রমুখ।
 
বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল শ্রদ্ধা জানান।
 
জাতীয়তাবাদী পেশাজীবী দল, ছাত্রদল, তাঁতী দল, জাসাসসহ বিভিন্ন সহযোগী সংগঠনও এ সময় সেখানে শ্রদ্ধা জানায়।