গাজীপুর সদর উপজেলার পিরুজালীতে বস্তাবন্দী অজ্ঞাত (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১ টার দিকে হাটখোলা ব্রিজের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হোতাপাড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল হক জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তার পরনে ছিল লাল রঙের সালোয়ার-কামিজ। লাশটির নাকে ও মুখে জখমের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে কেউ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
