‘পরিকল্পিতভাবে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে’

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১৫:১৯
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পরিকল্পিতভাবেই দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের চূড়ান্ত রায়কে সামনে রেখে তারা এই ষড়যন্ত্র করছে।’ 
 
৭ নভেম্বর ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ‘মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম স্মৃতি পরিষদ’ আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন আসাদুজ্জামান কামাল।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকজনকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তের কাজ চলছে।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সব ব্লগার হত্যার বিচার হবে। এরই মধ্যে দু’টি মামলার চার্জশিট দেয়া হয়েছে এবং দু’টি মামলার চার্জশিট প্রক্রিয়াধীন।
 
 
উল্লেখ্য, গত আট মাসে পাঁচজন ব্লগার ও লেখককে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হলেও সন্দেহভাজন ‘কয়েকজনের নাম’ উদ্ধার ছাড়া তদন্তে তেমন কোনো অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ।