বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। শনিবার দুপুরে টসে জিতে এলটন চিগুমবুরা এই সিদ্ধান্ত নেন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হচ্ছে দুপুর ১টায়।
সর্বশেষ সফরে জিম্বাবুয়ে ৫-০ ব্যবধানে সিরিজ হেরেছিল স্বাগতিক বাংলাদেশের কাছে। তাই এবারের সিরিজে ভিন্ন একটি দলকে তারা স্বাগতিকদের সামনে উপস্থাপন করবেন বলে মন্তব্য করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুমবুরা।
