১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধের পর প্রথমবারের মতো বৈঠকে বসেছেন চীন ও তাইওয়ানের প্রেসিডেন্ট। সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর তিনটায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তাইওয়ানি প্রেসিডেন্ট মা ইং দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।
এদিকে বৈঠকের বিরুদ্ধে শুক্রবার তাইওয়ানের রাজধানী তাইপেতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা তাইওয়ানের ওপর চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরোধিতা করছেন।
১৯৪৯ সালে মূল ভূখণ্ড চীন থেকে বিচ্ছিন্ন হয় তাইওয়ান। এরপর থেকেই দুপক্ষের মধ্যে বৈরী সম্পর্ক চলে আসছে। তবে মা ইং জিও তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০০৮ সালে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটতে শুরু করে তাইওয়ান।
তাইওয়ানের ব্যাপারে চীনের দৃষ্টিভঙ্গি হচ্ছে, এটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চীনের একটি প্রদেশ। একদিন এটি একত্রিত হবে। এ ব্যাপারে প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে। সূত্র: বিবিসি।
