জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় সংগঠনটির নেতারা বক্তব্য প্রদান করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম.নূরুল ইসলাম।
নেতারা বলেন, ‘গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ভুলুন্ঠিত করে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখলকারী সরকারের রাজনৈতিক প্রতিহিংসা, দমন-পীড়ন ও অব্যাহত সংঘাতের প্রেক্ষাপটে দেশ চরম সঙ্কটে নিপতিত হয়েছে। এ পরিস্থিতিতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা এবং অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে বিভেদ ভুলে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
এতে অন্যান্যের মধ্যে কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, অ্যাডভোকেট গাজী আব্দুল বারী, ড. জাকির হোসেন, অধ্যাপক নওয়াজেশ আহমেদ, খুলনা প্রফেসর ড. রেজাউল করিম, অধ্যক্ষ তারিকুল ইসলাম শেখ মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা আবু জাফর, মনিরুজ্জামান মন্টু, ডা. শওকত আলী লস্কর, আজিজুল হাসান দুলু, আসাদুজ্জামান মুরাদ ও কামরান হাসান প্রমুখ বক্তব্য দেন।
