সুস্থ হয়ে উঠছেন দিতি

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ২২:০৬
 
গত বৃহস্পতিবার চিত্রনায়িকা দিতির মস্তিষ্কে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার হয়েছে। চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালে (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রামাটোলজি) অস্ত্রোপচারের পর তাকে শুক্রবার কেবিনে আনা হয়েছে বলে জানিয়েছেন দিতির মেয়ে লামিয়া চৌধুরী।
 
জানা গেছে, দিতি এখন শঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থা এখন বেশ ভালো। লামিয়া জানান, তার মা সবার সঙ্গে কথা বলছেন এবং বেশ ভালো আছেন। এর আগে ২৯ জুলাই একই হাসপাতালে দিতির মস্তিষ্কে প্রথমবারের মতো অস্ত্রোপচার হয়েছিল।