কোনো বড় সুপারস্টার হাসপাতালে ঢুকলে তা নিয়ে ব্যাপক কৌতুহল শুরু হবে এটাই স্বাভাবিক। ক্যাটরিনা কাইফ হাসপাতালে। তা-ও বড় কোনো হাসপাতল নয়, মুম্বাইয়ের এক শহরতলীর হাসপাতালে রয়েছেন বলিউডের এই অভিনেত্রী।
এদিকে তখন একেবারে হাসপাতালে রোগীর পোশাকেই ছিলেন ক্যাটরিনা। তাই আশেপাশের সকলেই চিন্তিত।
তবে ক্যাটরিনার কিছু হয়নি। সদ্য ফিরেছেন গোয়া থেকে। আর এখন তিনি ব্যস্ত রয়েছেন ‘বার বার দেখো’ ফিল্মের শুটিংয়ে। আর সেজন্যই হাসপাতালের একটি দৃশ্যে অভিনয় করতে হচ্ছিল তাকে। সে সময়ই ছবিটি তোলা হয়েছে তার। 'বার বার দেখো' পরিচালনা করছেন নিত্যা মেহরা। এই ফিল্মে ক্যাটের বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা।
তবে এই ঘটনায় পুরো হাসপাতালের বাইরে ভক্তদের জটলা লেগে যায়। পরে শুটিং ছেড়ে মাইকে ঘোষণা দিতে হয় ক্যাটরিনার যে, তিনি অসুস্থ নন। স্রেফ শুটিংয়ের জন্য এসেছেন এবং সবাইকে নিজের কাজে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।
