আইয়ুব বাচ্চু ও কিং বেবী

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ০২:৩৫

জ্যাজ-ব্লুজ ফেস্টিভ্যালের গতকাল ছিল শেষ দিন। আর শেষ দিনের আকর্ষণ হিসেবে পারফর্ম করেছে এলআরবি। তবে তিন দিনের এই ফেস্টিভ্যালে অন্য ক’দিন পারফর্ম করা ব্যান্ড নিয়ে কিছু প্রশ্ন তোলা গেলেও এদেশে একমাত্র এলআরবি ও আইয়ুব বাচ্চু দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের শ্রোতাদের কানে একটু একটু করে জানান দিয়েছে কোনটি ব্লুজ। নিজের উদ্যোগেই তাই গড়েছেন ব্লুজ ক্লাব।

তাই খুব স্বাভাবিকভাবেই সকালের সাউন্ড চেকে এসে এবি জানান, ‘এ যেন আমার অনেকদিনের অপেক্ষার একটি দারুণ কনসার্ট হতে চলছে।’ এছাড়া দেশের এই রক লিজেন্ডের সাথে বিভিন্ন দেশ থেকে আসা জ্যাজ ও ব্লুজ ব্যান্ডদল সাক্ষাত্ করেন। বিশেষ করে ইউটিউবে আইয়ুব বাচ্চুর গিটার বাজানো দেখে হতবাক আমেরিকান ব্যান্ড দল ‘কিং বেবী’ এই গিটার জাদুকরকে তাদের নিজেদের মুগ্ধতা জানান দেন।

 

ওপরের ছবিতে আইয়ুব বাচ্চু’র সাথে ইউএস ব্যান্ড দল ‘কিং বেবী’র সদস্যবৃন্দ।