একুশে টিভিতে ইসরাফিল শাহিন প্রযোজিত জনপ্রিয় টিভি শো ‘সিনেহিটস’-এর উপস্থাপক পরিবর্তন হয়েছে। এবারের নতুন সিজনে এই শো’টি সঞ্চালনা করছেন জনপ্রিয় আরজে নীরব। বিশেষ করে চলচ্চিত্রের বিভিন্ন কনটেন্ট নিয়ে এই অনুষ্ঠান নির্মিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সপ্তাহের প্রতি রবিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানটি প্রচার হয়।
নতুনভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা প্রসঙ্গে নীরব বলেন, ‘আমি নিজেও এই অনুষ্ঠানটির ভক্ত। এছাড়া চলচ্চিত্রের প্রতিও আমার আসক্তি বা আগ্রহটা প্রকট। সব মিলিয়ে আমি সিনেহিটস অনুষ্ঠানটি খুবই এনজয় করছি।’ আজকের পর্বে সিনেহিটসের অতিথি মেধাবী নির্মাতা স্বপন আহমেদ।
